বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লকডাউন না মানলে গুলি করে মারার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ফিলিপাইনে চলছে সরকার ঘোষিত লকডাউন। সরকারি এই নির্দেশনা উপেক্ষাকারীদের গুলি করে মারা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

পাশাপাশি, চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিদের হয়রানিকেও মারাত্মক অপরাধ বলে অভিহিত করেছেন তিনি। কেউ এই অপরাধে জড়িত থাকলে তা-ও সহ্য করা হবে না বলে জানান দুতার্তে।

বুধবার (০১ এপ্রিল) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের উচিৎ হোম কোয়ারেন্টিনের নির্দেশনা মেনে চলে কর্তৃপক্ষকে সহায়তা করা।

দুতার্তে বলেন, “পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তাই আমি আবারও সমস্যাটির গুরুত্ব বোঝাতে চাই এবং আপনাদের তা মানতে হবে।”

পুলিশ এবং সেনাবাহিনীকে নির্দেশ দিচ্ছি, সমস্যা দেখলে এবং কেউ পাল্টা মারামারি করে আপনাদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিতে চাইলে তাদেরকে গুলি করে হত্যা করবেন।

বিষয়টা বোঝা গেছে? মৃত্যু! সমস্যার কারণ হওয়ার বদলে আমি আপনাদের কবর দেব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০