সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

করোনা প্রতিরোধ : লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ মেডিকেল টিম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

“ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার” এ স্লোগানে লক্ষ্মীপুরে করোনা পরিস্থিতিতে ঘর থেকে বের না হওয়া রোগী ও করোনা রোগীদের জন্য ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে। শনিবার দুপুরে সিভিল সার্জন ডা. আবদুল গফফারের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন- পুলিশ সুপার ড. এ.এইচ.এম কামরুজ্জামান।

অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাষ্ট্রের সার্বিক সহযোগিতায় এবং সিভিল সার্জনের উদ্যোগে করোনা মোকাবেলায় সাধারণ রোগী ও করোনা রোগীদের সেবার এ কার্যক্রম পরিচালিত হবে।
মেডিকেল টিমে দুটি এ্যাম্বুলেন্স, দুইজন চিকিৎসক ও একজন নার্স সর্বদা প্রস্তুত থাকবে। মেডিকেল টিমের সদস্যদের নিরাপত্তায় প্রয়োজনীয় সরঞ্জামাদি দেওয়া হয়েছে।

সিভিল সার্জনের সমন্বয়ে গঠিত হটলাইন ও অধ্যক্ষ এম. এ. সাত্তার ট্রাষ্ট্রের হটলাইনে ফোন দিলে রোগীর কাছে মেডিকেল টিমের সদস্যরা চিকিৎসা সেবা দিতে পৌঁছে যাবে।

মেডিকেল টিমের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, এনএসআই উপ-পরিচালক মানিক চন্দ্র দে, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন প্রমুখ।

সিভিল সার্জন ডা. আবদুল গফফার বলেন, করোনার ভয়ে সাধারণ রোগীরা ঘর থেকে বের হয়ে হাসপাতালে এসে আগের মতো চিকিৎসা নিচ্ছেন না। এতে অনেক রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তাদের সেবায় ও করোনা রোগীদের সেবা দিতে এই মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সেবা পেতে ০১৮৮৯-৭৫৩০৩৯, ০১৬৩১-৬২০৮০৫ এ দুটি হটলাইন নাম্বারে যে কেউ ফোন করতে পারবেন।

পুলিশ সুপার ড. এ. এইচ. এম কামরুজ্জামান বলেন, জেলার সকল ভুক্তভোগী রোগী ভ্রাম্যমাণ মেডিকেল টিমের মাধ্যমে সেবা পাবেন।

এ দিকে এরআগে লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ. কে. এম সালাহ উদ্দিন টিপুর উদ্যোগে আরো একটি মেডিকেল টিম গঠন করা হয়। মেডিকেল টিমটি বাড়ি বাড়ি গিয়ে রোগীদের সেবা দিচ্ছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930