বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

‘নামাজ শেষ করে শুনলাম আমি নিউইয়র্কে মারা গেছি’

আকাশবার্তা ডেস্ক :

‘যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মারা গেছেন’ বলে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এতে বিব্রত এবং ক্ষুব্ধ হয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

রোববার (০৫ এপ্রিল) বিকেলে হঠাৎ করে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে বলে জানা যায়।

এদিন সন্ধ্যায় মেয়র আইভী গণমাধ্যমকে বলেন, মৃত্যুর গুজবের বিষয়টি নিয়ে আমি বিব্রত। কারা এটি ছড়িয়েছে?। আমি তো নারায়ণগঞ্জে আমার বাড়িতেই আছি। আমি সম্পূর্ণ সুস্থ আছি।

তিনি বলেন, কে-বা কারা আমার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে আমি জানি না। তবে এইমাত্র আমি মাগরিবের নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে শুনলাম আমি নিউইয়র্কে মারা গেছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। কেউ গুজবে কান দেবেন না।

এর আগে মেয়রের ছোট ভাই ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল বলেন, আপা আমার সামনেই আছেন, তিনি বাড়িতে নামাজ পড়ছেন। নামাজ শেষে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবেন।

এদিকে এদিন দুপুরে করোনা পরিস্থিতি সামাল দিতে নারায়ণগঞ্জ সিটি এলাকা লকডাউন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি।

রোববার সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রামণ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দিন দিন সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যে শনাক্ত হওয়া কয়েকটি এলাকা লকডাউন করা হয়েছে।

ঘণবসতিপূর্ণ এই শহরে সংক্রমণের ঝুঁকি খুব বেশি উল্লেখ করে বলা হয়, মানুষের জীবন রক্ষায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে মেয়র আইভী জরুরি ভিত্তিতে শহর এলাকা লকডাউন/কারফিউ জারি করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে।

এদিকে নারায়ণগঞ্জে নতুন করে ছয় জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে দুই জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০