শনিবার ২৫শে জুলাই, ২০২৬ ইং ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।

সোমবার বিকেলে চন্দ্রগঞ্জ ইউপির ২নং পাঁচপাড়া ওয়ার্ডে ৫০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেক নারী-পুরুষকে সামাজিক দূরত্বে অংকিত সাদা বৃত্তে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন ছাত্রলীগের নেতারা।

কাজী বাবলু বলেন, পর্যায়ক্রমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। তিনি আরো বলেন, বিভিন্ন এলাকায় এখনো যারা ত্রাণসামগ্রী পাননি তারা আমার সাথে ০১৮১৪-৪৪৫৬৩০ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ড মেম্বার মো. হামিদুল হক, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুরআলম, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান মাসুদ, ছাত্রলীগনেতা শাহপরান শাকিল, ওমর ফারুক আরজুসহ ওয়ার্ড আওয়ামীলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১