আকাশবার্তা ডেস্ক :
বরিশালের বাকেরগঞ্জে ছাত্রলীগের সহপাঠীদের পকেটের টাকায় চাঁদা কালেকশন করে সে টাকা দিয়ে গরিব ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সুদিন ফাউন্ডেশন নামে সংগঠনের ব্যানারে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেন, বাকেরগঞ্জ থানাধীন ২নং চরাদী ইউনিয়নের ছাত্রলীগ কর্মী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. আশিকুর রহমান।
আশিকুর রহমান বলেন, এলাকার দলীয় বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিদের কাছ থেকে টাকা কালেকশন করে এ পর্যন্ত ৪০ জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা আরো বেশি দরিদ্রদের সহায়তা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে অসহায় মানুষগুলো না খেয়ে কষ্ট করতে হয়। জনবান্ধব এই কাজে আশিকুর রহমানকে আরো সহায়তা করছেন, ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম, আব্দুর রহমান, তারেক গাজীসহ অন্যান্যরা।
