বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিট পর রোগীর মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির ২০ মিনিটের মধ্যে এক পুরুষ রোগীর (৫০) মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকাল ৫টা ১০ মিনিটে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নি‌য়ে ভর্তি হন ওই রোগী এবং সাড়ে ৫টায় করোনা ইউনিটেই তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তি বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার তালতলী এলাকার রাঢ়ী মহলের বাসিন্দা।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, গলাব্যথা ও শ্বাসকষ্ট নি‌য়ে বিকাল ৪টা ৫০ মি‌নি‌টে জরুরি বিভা‌গে আসে ওই রোগী। সেখান থে‌কে তা‌কে ক‌রোনা ইউনিটে ভ‌র্তি করা হয়। সেখা‌নে নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘ‌টে। কি কার‌ণে তার মৃত্যু ঘ‌টে‌ছে তা জানার জন্য পরীক্ষা কর‌তে হ‌বে। এজন্য তার ড্রপ‌লেট সংগ্রহ ক‌রে ঢাকায় প্রেরণ করা হ‌বে।

ব‌রিশা‌লের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, তি‌নি বিষয়‌টি জান‌তে পে‌রেছেন। এখন তার বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ইউনিটে এ পর্যন্ত ৩ জন রোগীর মৃত্যু ঘ‌টে‌ছে। বর্তমা‌নে সেখা‌নে ৯ জন চি‌কিৎসাধীন আছেন। যা‌দের ম‌ধ্যে ৪ জন নারী ও ৫ জন পুরুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১