মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এমপি লিটন হত্যা : জড়িত সন্দেহে আটক ৩

আকাশবার্তা ডেস্ক :
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে আরো তিনজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়াল ৩৫ জনে।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনজনকে আটকের বিষয় নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, শনিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সন্দেহভাজন ৩৫ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে তিন যুবক দেখা করার কথা বলে এমপি লিটনের সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ গ্রামের নিজ বাড়িতে প্রবেশ করে। এ সময় লিটনকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দ্রুত তাকে অপারেশন থিয়েটারে নেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এমপি লিটনের বোন বাদী হয়ে রোববার রাতে অজ্ঞাতদের আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

সোমবার বাদ আসর সুন্দরগঞ্জের মাস্টারপাড়ার পারিবারিক কবরস্থানে এমপি লিপনকে দাফন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১