শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দেশেই করোনা আক্রান্ত ৪১ চিকিৎসক ও ১০ নার্স!

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই প্রতিবেধন লেখা পর্যন্ত আক্রান্ত ৮০০ ছাড়িয়েছে। এর মধ্যে ৪১ ডাক্তার ও ১০ জন নার্স রয়েছেন বলে জানা গেছে।

তাদের মধ্যে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন দুজন। জানা গেছে, দুইজনের একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। আর অন্য একজন চিকিৎসক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আট চিকিৎসক।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে এ তথ্য জানান বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ।

আক্রান্ত ডাক্তারদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা ও নারায়ণগঞ্জের চিকিৎসক। নতুন যে আট চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে চারজন নারায়ণগঞ্জের, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুজন, ঢাকা শহরের আরেকজন ও মানিকগঞ্জের একজন।

আক্রান্তের পাশাপাশি করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শ আসায় কোয়ারেন্টিন আছেন প্রায় ৩০০ স্বাস্থ্যকর্মী।

এদিকে, সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে ১০ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশ নার্সসেস অ্যাসোশিয়েশনের সভাপতি ইসমত আরা পারভীন জানান, সরকারি বেসরকারি হাসপাতালের ১০ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১