শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনায় আরো ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৯

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাসে দেশে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। এছাড়া নতুন করে ২১৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ১৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২১৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১২৩১ জন। এছাড়া মোট ৪৯ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন বলে তিনি জানান।

স্বাস্থ্যমন্ত্রী সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, মৃত চারজনের মধ্যে নারী একজন, তিনজন পুরুষ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।

প্রাণঘাতী করোনাভাইরাসে বুধবার দুপুর পর্যন্ত বিশ্বব্যাপী ২০ লাখ ১৩৪ জন মানুষ আক্রান্ত হয়েছেন। পাশাপাশি এ ভাইরাসে মৃতের সংখ্যা বিশ্বে ১ লাখ ২৬ হাজার ৭৫৭।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৮৮ হাজার ৭৭৭ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৬০৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৪ লাখ ৮৪ হাজার ৬০০ জন সুস্থ হয়ে উঠেছেন।

করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ কোভিড-১৯ সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১