মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

মায়ের লাশ নিয়ে বসে আছে ২ ছেলে

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার মিরপুর-১ পাইকপাড়া আহমেদ নগরের একটি বাসায় মায়ের লাশ নিয়ে সকাল থেকে বসে আছেন দুই ছেলে। কিন্তু ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহে এলাকাবাসী, এমনকি আত্মীয়-স্বজনরা কেউ লাশ দাফনের জন্য ওই বাসায় যায়নি।

মৃত নারীর দুই ছেলে জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) ভোররাতে তাদের মা জয়গুন নেসা (৮৫) কিডনিজনিত সমস্যায় মারা গেছেন। তার মধ্যে করোনার কোনো উপসর্গই ছিল না।

পুলিশ বলছে, মৃতের আত্মীয়-স্বজনরাও কেউ ভয়ে ওই বাড়িতে যাচ্ছে না। মৃত ওই মায়ের লাশের দাফনের জন্য স্বেচ্ছাসেবী কোনো সংগঠনের খোঁজ করা হচ্ছে। কোনো চিকিৎসকের কাছে থেকে ওই নারীর মৃত্যুর সনদপত্র নিতে পরিবারের সদস্যদের বলা হয়েছে।

মৃত ওই নারীর বড় ছেলে শাজাহান মিয়া বলেন, আমার দুই ছেলে, স্ত্রী এবং মাকে নিয়ে এই বাসায় থাকি। আজ ভোররাতে মা কিডনিজনিত সমস্যায় মারা গেছেন। সকাল থেকে সরকারি-বেসরকারি সমস্ত জায়গায় ফোন দিয়েও এখন পর্যন্ত মায়ের দাফন-কাফনের ব্যবস্থা করতে পারিনি। মায়ের লাশ সামনে নিয়ে বসে আছি।

স্থানীয়দের দাবি, শাহজাহান মিয়ারও করোনার উপসর্গ আছে। তার পরিবারের সকলেই করোনা আক্রান্ত হতে পারে। তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করাতে পারলেই মৃত্যুর কারণ জানা যাবে।

এই বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, মৃত ওই নারীর ছেলে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমি নিজে আইইডিসিআরে কথা বলেছি। এছাড়া আরও কয়েকটি জায়গায় কথা বলেছি। লাশ দাফন করতে তাদের প্রতিবেশী বা আত্মীয়-স্বজনরা কেউই এগিয়ে আসেনি।

তিনি আরও বলেন, আইইডিসিআর ওই নারীর বিষয়ে শোনার পর প্রাথমিকভাবে জানিয়েছে, তিনি করোনায় মারা যাননি।

মৃত ওই নারীর লাশ দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১