বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ছেলের হাতে বাবা খুন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন দক্ষিণ মান্দারী গ্রামে পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের পিটুনিতে বাবা শামছুদ্দিন ড্রাইভার (৮০) নিহত হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ১২টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ছেলে বেল্লাল হোসেন ও তার ছেলে পিন্টু ওরপে পিনা ঘটনার পর পালিয়েছে বলে জানান স্থানীয়রা।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, গত শুক্রবার রাতে শামছুদ্দিন ও তার ছেলেদের সঙ্গে পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বৈঠক চলছিল। এ সময় শামছুদ্দিনের বড় ছেলে বেলাল ও বেলালের ছেলে পিনা উত্তেজিত হয়ে শামছুদ্দিনের চোখে আঘাতসহ বেদম মারধর করে। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতাল থেকে অন্যত্র নেয়ার উদ্দেশ্যে শামছুদ্দিনের মেয়ে রওশানারা বেগমের লক্ষ্মীপুর পুলিশ লাইন্সের পাশের একটি বাড়িতে নিয়ে আসা হয়। রোববার সকালে সেখানে তিনি মারা যান।
পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলের পিটুনিতে নিহত হওয়া বাবা শামছুদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতিসহ অভিযুক্ত বেলাল ও তার ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১