নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে নতুন করে ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফফার।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে রামগঞ্জে ১৩ জন, কমলনগর ৩ জন ও সদর উপজেলায় ১ জন। এনিয়ে লক্ষ্মীপুরে মোট ১৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
জেলা থেকে এ পর্যন্ত মোট ৩৬৫ জনের শরীরের নমুন পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।