রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান
প্রতিকী ছবি।

লক্ষ্মীপুরে দেড় বছরের শিশু করোনাভাইরাসে আক্রান্ত

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাসে এবার লক্ষ্মীপুরের রামগঞ্জে দেড় বছর বয়সী এক কন্যা শিশু আক্রান্ত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নতুন করে লক্ষ্মীপুর জেলায় ৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে নতুন ১২২টি নমুনা পরীক্ষায় ৪ জনকে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদের মধ্যে ১ জন চট্টগ্রামের বাকি ৩ জন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের একজন ও সদরের ২ জন। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ২২ জনে দাঁড়ালো। 

জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল গাফ্ফার বলেন,  চলতি মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে লক্ষ্মীপুরের বাড়িতে ফেরেন এক গার্মেন্টস কর্মী। গত ১১ এপ্রিল তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। শঙ্কা থাকায় তার পরিবারের সব সদস্যের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওই পরিবারের আরও আট সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়। শনিবার দ্বিতীয় দফা রিপোর্টে শিশুটির করোনা পজিটিভ এসেছে। তিনি বলেন, শিশুটি হয়তো প্রথম করোনা পজিটিভ ব্যক্তিরই, তবে আমি নিশ্চিত নই। পরিবারের অন্য কারোও হতে পারে, তবে ওই পরিবারের।

পরিবারটির করোনায় আক্রান্ত কয়েকজনকে ঢাকায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটির বিষয়ে আমরা রোববার সিদ্ধান্ত নেব। এছাড়া ওই বাড়ির আশপাশের আরও ৫ জনসহ রামগঞ্জে মোট ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এছাড়া প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরই গত রোববার (১২ এপ্রিল) দুপুরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে লক্ষ্মীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১