বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

এ কেমন বাড়িওয়ালা?

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনার প্রকোপে সঠিক সময়ে ভাড়া দিতে না পারায় ৩ সন্তানসহ একটি পরিবারকে বাসা থেকে বের করে দিলেন রাজধানী ঢাকার কলাবাগানের এক বাড়িওয়ালা।

পরে পুলিশের হস্তক্ষেপেও রাতভর চেষ্টা করে পরিবারটির স্থান হয়নি ওই বাসায়। সর্বশেষ বাড্ডায় মায়ের বাসায় ঠাঁই হয় তাদের।

এর আগে মধ্যরাতে আকাশে বৃষ্টির চোখ রাঙানি এক দুই ফোটা বৃষ্টিও হয়েছে। তখন রাজধানীর কলাবাগানের ওই বাসার সামনে কুলসুম, সেলিম দম্পতির আহাজারি দেখেছে মানুষ।

দুই মাসের শিশু তাউসিফসহ তিন সন্তানকে নিয়ে রাস্তায়, মাত্র ১ মাসের বকেয়া ভাড়ার জন্য বাসা থেকে বের করে তালা দিয়েছে বাড়িওয়ালা।

পুলিশ গণমাধ্যমের বহু চেষ্টার পরও বাসায় প্রবেশ করতে না পেরে কলাবাগান থানায় যান পরিবারটি। ওইসময় বাবা সচিবালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া বাসার মালিক সম্পা আক্তার ফোনের ওপাশ থেকে পরিবারটির বিরুদ্ধে নানা অভিযোগ করেন পুলিশের কাছে।

সম্পা আক্তার বলেন, আমরা আব্বা সচিবালয়ে চাকরি করেন। আমার ভাই র‍্যাবে চাকরি করেন। ওদেরকেই জিজ্ঞাসা করেন কেন বের করে দেয়া হয়েছে। ওরা ভাঙচুর করেছে। মারপিট করেছে।

পুলিশের কর্মকর্তা বলেন, আমরা বলেছি অন্তত একটা রাত তাদের থাকতে দেন। কিন্তু তারা শোনেনি।

পরে উপায় না পেয়ে বাড্ডায় কুলসুমের মায়ের বাসায় আশ্রয় নেয় পরিবারটি। তারা বলেন, টাকা দাও না হলে বের হয়ে যাও। আমরা এই অবস্থায় উনাদের টাকা দিবো কিভাবে বলেন।

করোনা সংক্রমণে আতঙ্কিত যখন পুরোদেশ তখন মধ্যরাতে এমন ঘটনা কারো প্রতি কাম্য নয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০