মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লকডাউনে ৬০ কিলোমিটার হেঁটে প্রেমিকের কাছে প্রেমিকা

এক্সক্লুসিভ ডেস্ক :

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন। এরই মাঝে প্রেমিককে বিয়ে করতে প্রায় ৬০ কিলোমিটার পথ পায়ে হেঁটে গেলেন এক তরুণী! ভারতের অন্ধ্রপ্রদেশে ঘটনাটি ঘটেছে।

এই সময় জানায়, ১৯ বছরের ওই তরুণীর নাম চিটিকলা ভবানী। তার বাড়ি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার হনুমান জংশন এলাকায়। আর প্রেমিক সাই পুন্নায়া থাকেন এডেপল্লী গ্রামে। যে গ্রামটি ভবানীর বাড়ি থেকে ৬০ কিলোমিটার দূরে।

চার বছর আগে সম্পর্ক গড়ে ওঠে দু’জনের। কিন্তু এত দিন পরিবারের কেউ কিছু জানতেন না। সম্প্রতি বাড়িতে নিজেদের সম্পর্কের কথা জানান দু’জনে। কিন্তু সে কথা জানার পর মোটেও খুশি হননি বাড়ির লোকেরা। বিশেষ করে ভবানীর পরিবারের তীব্র আপত্তি ছিল এই বিয়েতে। সাই পুন্নায়াকে মোটেও পছন্দ হয়নি তাদের। এর পরই পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন এই প্রেমিক যুগল।

সেই মতো সব পরিকল্পনা করে ফেলেন। কিন্তু বাঁধ সাধে করোনার প্রাদুর্ভাব। প্রেমিক যুগলের প্ল্যান সফল হওয়ার আগেই লকডাউন জারি হয়ে যায় ভারতজুড়ে। বিপদে পড়লেও পিছিয়ে আসেননি ভবানী। ঠিক করেন, শেষ করেই ছাড়বেন ভালোবাসার এই যাত্রা। তাই একদিন রওনা দেন বাড়ি থেকে। তার পর প্রায় ৬০ কিলোমিটার পথ পুরোটাই পায়ে হেঁটে পৌঁছান প্রেমিকের গ্রামে। যেখানে ফের দেখা হয় দু’জনের। বিরহের অবসান হয়ে মিলন হয় যুগলের। শেষমেশ বিয়ে করে ফেলেন তারা।

কারণ বিয়েতেই ‘হ্যাপি এন্ডিং’ ঘটেনি। ভবানীর পরিবার দু’জনকে হুমকি দেয়, ভয় দেখায়। বাধ্য হয়ে স্থানীয় থানায় পুরো ঘটনা জানিয়ে নিরাপত্তার আর্জি জানান তারা। দু’জনেই সাবালক হওয়ায় ভবানীর পরিবারকে ডেকে পাঠায় পুলিশ। এর পরই পুরো ঘটনা জানাজানি হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেন, শুক্রবার সকালে এক নবদম্পতি আমাদের কাছে আসে নিরাপত্তার আর্জি নিয়ে। জানতে পারি, তরুণী বিয়ে করার জন্য এতটা রাস্তা হেঁটে এসেছেন। দুজনেই সাবালক, তাই পরিবারের অভিযোগের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেয়া সম্ভব নয়। উভয় পরিবারকে থানায় ডেকে কাউন্সেলিং করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১