মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ ইং ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

করোনা ইস্যুতে বুধবার বৈঠক ডেকেছে ওআইসি

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে বিশেষ বৈঠক ডেকেছে ইসলামিক দেশগুলোর সংস্থা ওআইসি।

আগামীকাল বুধবার (২২ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসবেন ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারি শুরু হওয়ার পর থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ওআইসি। বুধবারের বৈঠক তারই একটি অংশ।

ওআইসি সদস্য দেশগুলোর জনস্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করা হবে বৈঠকে।

বর্তমানে ওআইসি নির্বাহী কমিটির সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার।

১৪ তম ইসলামিক সামিট কনফারেন্সের চেয়ারম্যান হিসেবে বৈঠকে সভাপতিত্ব করবে সৌদি আরব। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১