মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনায় মৃত্যু, লাশ পুড়িয়ে ফেলছে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ পুড়িয়ে ফেলছে শ্রীলঙ্কা। অভিযোগ উঠেছে, করোনাভাইরাসের লকডাউনের প্রেক্ষাপটে মুসলমানদের কোণঠাসা করে ফেলতে উঠেপড়ে লেগেছে দেশটির সরকার।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যিনিই মারা যাবেন, তাঁর মরদেহ পোড়ানো হবে।

আল-আরাবিয়াহর খবরে জানা গেছে, সিংহলিজ বৌদ্ধ সংখ্যালঘুদের ঐতিহ্য হচ্ছে শব-দাহ করা। কিন্তু মানুষের মৃত্যুর পর লাশ কবর দিতে বলা হয়েছে ইসলামে। যারা করোনাভাইরাসে যারা মারা যাচ্ছেন, তাদের মরদেহ পুড়িয়ে ফেলা কিংবা কবর দেয়ার বিষয়টিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন রয়েছে।

কিন্তু গত ১১ এপ্রিল থেকে ভাইরাসে মারা যাওয়া সব ধর্মের লোকদের শবদাহ বাধ্যতামূলক ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার। বিশ্বের এই একটি দেশেই কেবল এমন বিরল নীতি কার্যকর করা হচ্ছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড–১৯ রোগে আক্রান্ত হয়ে যে ব্যক্তি মারা গেছেন বা এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে, সে ক্ষেত্রে তাঁর লাশ পুড়িয়ে ফেলা হবে।

শ্রীলঙ্কা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছন দেশটির মুসলমানরা। এছাড়া মানবাধিকার সংগঠনের পক্ষ থেকেও এই সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে।

সমালোচকরা বলছেন, ইস্টার সানডের বোমা হামলার বার্ষিকী সামনে রেখে মুসলিমবিদ্বেষী মনোভাব থেকে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে ক্ষমতাসীন রাজাপাকসে পরিবার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১