বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সৌদিতে রোজা শুরু শুক্রবার, বাংলাদেশে শনিবার

ইসলাম ডেস্ক :

বুধবার (২২ এপ্রিল) সৌদি আরবের আকাশে দেখা যায়নি পবিত্র রমজানের চাঁদ। সে হিসেবে বৃহস্পতিবার পূর্ণ হচ্ছে শাবান মাসের ৩০ দিন। তাই সৌদি আরবে থেকে শুক্রবার থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে।

সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও শুক্রবার থেকে রোজা শুরু হবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে রোজার সময় জামাতে নামাজ আদায় বন্ধের সিদ্ধান্ত নেয়া হলেও, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

রমজানে সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। বুধবার পবিত্র এই দুই মসজিদের প্রেসিডেন্সির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

মসজিদ দুটিতে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায় করা হবে। তবে সাধারণ মুসল্লিরা মসজিদে ঢুকতে পারবেন না। শুধু ইমাম ও মুয়াজ্জিনসহ কর্মরতদের নিয়ে তারাবির নামাজ হবে।

যেসব দেশ ও মুসলিম সম্প্রদায়ের লোক সৌদি আরবের উম আল-কুরা ক্যালেন্ডার অনুসরণ করেন, সেখানেও একই দিন রোজা শুরু হবে।

উম আল-কুরা হলো সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার। এটি একটি চান্দ্রপুঞ্জি, যা পবিত্র মক্কা নগরীতে চাঁদ দেখার ওপর ভিত্তি করে হিসাব করা হয়। আরবিতে যাকে বলে ‘গ্রামগুলোর মা’ বা ‘দ্য মাদার অব ভিলেজেস’।

আরব উপদ্বীপের দেশগুলো এবং অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায় যেমন- দ্য ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা, দ্য ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা এবং ইউরোপিয়ান কাউন্সিল ফর ফাতওয়া এন্ড রিসার্চ উম আল-কুরা অনুসরণ করে।

এদিকে, সৌদি আরবে যেদিন রোজা শুরু হবে তার পর দিন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ কয়েকটি দেশে রমজান মাস শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে আগামী শনিবার রোজা শুরু হতে পারে। অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে সেহরি খেয়ে শনিবার প্রথম রোজা হতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০