রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মকর্তাদের বিবৃতি নয় : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক :

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও কোনো বিবৃতি না দিতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

জাহিদ মালেক বলেন, বিভিন্ন খবরের কাগজ ও গণমাধ্যমে প্রকাশ হয়েছে, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে। এ বিষয়টি সঠিক নয়। সরকার এরকম কোনো ধরনের ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, আমিও আরও আহ্বান করব, কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের বিবৃতি দেবেন না। যার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যা সরকারি নীতি বহির্ভূত।

কোভিড-১৯ চিকিৎসায় ভিআইপিদের জন্য ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল প্রস্তুত হচ্ছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার (২২ এপ্রিল) গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এতে সমালোচনার মুখে পড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী সেই খবর নাকচ করে দেওয়ার পর এবার বিবৃতি দেওয়াও বারণ করলেন।

এর আগে কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধা‌রিত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে খাবার সঙ্কটের কথা এক নার্সের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে নার্সদের কথা বলা বন্ধ রাখার নির্দেশ দেয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে শুরুতে সাংবাদিকদের প্রশ্নের সুযোগ দেওয়া হলেও পরে তা বন্ধ করে দেওয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১