বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জানালা ভেঙ্গে পালিয়েছে করোনা রোগী!

আকাশবার্তা ডেস্ক :

কুমিল্লার মুরাদনগরে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে গেছে। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার কাজিয়াতল গ্রামে এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া রোগী কাজিয়াতল গ্রামের কালু মিয়ার ছেলে মিজানুর রহমান। তিনি কিছুদিন পূর্বে নারায়নগঞ্জ থেকে এলাকায় এসেছিলেন।

জানা যায়, কাজিয়াতল গ্রামের মিজানুর রহমানের করোনা শনাক্তের পর শুক্রবার সকালে আক্রান্তের বাড়িসহ আশেপাশের ১৬টি বাড়ি লকডাউন করে প্রশাসন। শুক্রবার রাতের কোন এক সময় লকডাউন থাকা সত্বেও ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যায় সে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

শুক্রবার সকালে মুরাদনগরে প্রথমবারের মত দুজন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তি শনাক্ত করা হয়। নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ নাজমুল আলম। একজন দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের অপরজন রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী ও বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্রামের বাসিন্দা।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, পালিয়ে যাওয়া ব্যাক্তির অবস্থান নিশ্চিত করে তাকে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১