বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনা আক্রান্ত সন্তান থেকে আলাদা করা যায়নি মাকে

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ১০ মাস বয়সী এক ছেলে শিশুকে। তবে এমন পরিস্তিতিতে শিশুটি থেকে আলাদা করা যায়নি তার মাকে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, করোনায় আক্রান্ত শিশুটির সঙ্গে তার মা রয়েছেন। সংক্রমণ এড়াতে শিশুটির মাকে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। ইতোমধ্যে মায়ের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।

তিনি জানান, গত ১৮ এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল চট্টগ্রামের চন্দনাইশ এলাকার শিশুটি।

তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখে সেখানকার চিকিৎসকেরা নমুনা টেস্টের জন্য ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে পাঠায়। ২১ এপ্রিল পরীক্ষার ফলে করোনা পজেটিভ আসে ছেলে শিশুটির।

করোনা শনাক্তের পর শিশুটিকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সন্তানের সুচিকিৎসার জন্য নিজের জীবন বিপন্ন করেই অন্য দশজন করোনা রোগীর সাথেই আইসোলেশনে আছেন শিশুটির মা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১