বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে কৃষকের ওপর হামলার ঘটনায় ২০ দিন পর আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী করার পরদিন কৃষক আবুল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। ঢাকার অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে ২০দিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ওই কৃষক এম্বুলেন্সযোগে এসে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিসয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আদালতের বিচারক মোহাম্মদ আবদুল কাদের মামলাটি আমলে নিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা গ্রহণ করে আসামিদের গ্রেফতারের আদেশ দেন।
এরআগে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হন আবুল হোসেন।

এজাহার সুত্রে জানা যায়, স্থানীয় চরবংশী গ্রামের কৃষক আবুল হোসেনকে পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার কয়েকজন সন্ত্রাসী প্রাণে হত্যাসহ বিভিন্ন হুমকি দিলে গত ১২ এপ্রিল জীবনের নিরাপত্তা চেয়ে তিনি রায়পুর থানায় একটি সাধারণ ডায়রী (৪৮৪/১৭)করেন। এতে ইব্রাহীম, সবুজ, আলেয়া বেগম ও কুসুম আক্তারকে অভিযুক্ত করা হয়। এ খবর জানতে পেরে অভিযুক্তরা আবুল হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

পরদিন বিকেলে আবুল হোসেন তার কৃষি জমিনে চাষাবাদ করতে গেলে অভিযুক্ত ইব্রাহীম ও সবুজ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ তার উপর হামলা চালায়। এ সময় তাকে বেদম মারধর ও কুপিয়ে জখমসহ প্রাণে হত্যার চেষ্টা করে তারা। একইসাথে আবুল হোসেনকে সিএনজিযোগে তুলে নিয়ে স্থানীয় খাসেরহাট ইউপি কার্যালয়ের সামনে রাস্তার উপর ফেলে রেখে আনন্দ উল্লাস করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

বাদিপক্ষের আইনজীবী মো. জহির উদ্দিন বাবর আদালতে মামলা ও বিচারকের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১