মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লকডাউনে বাঁশ খাচ্ছে এশিয়া, শিখছে বিশ্ব

এক্সক্লুসিভ ডেস্ক :

করোনা ভাইরাসের আক্রমণে স্তব্ধ বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশে জারি করা হয়েছে লকডাউন। সামাজিক দূরত্ব বাড়াতে ঘরবন্দী পরিস্থিতিতে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে এশিয়ার বাঁশ কোড়লের রেসিপি।

এশিয়ার অতি সাধারণ এই খাবারের পদটি কিভাবে খেতে হয় আর রান্নাই বা করতে হয় কিভাবে- জানতে চাইছে সবাই। আর তাই রেসিপিটা জেনে নিতে ইন্টারনেটে সার্চ দিচ্ছে অনেকেই।

গত এক মাসে সার্চ অপশনের শীর্ষে উঠেছে এটি। লকডাউনে ঘরবন্দী হলেও একেবারে বসে নেই এশিয়ার রাঁধুনিরাও। রান্নাঘরে গিয়ে বাঁশ কোড়ল রান্নার কৌশলটা ঝালিয়ে নিচ্ছেন তারা। বাঁশ কোড়লের সঙ্গে আরেকটি পদও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আর সেটা হচ্ছে কলার রুটি।

বাঁশের কোড়ল বা ব্যাম্বু শুট এশিয়ার বেশির ভাগ দেশেই সহজে পাওয়া যায়।

বাংলাদেশে পাহাড়ে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর একটি অত্যন্ত জনপ্রিয় সবজি যার বহুবিধ ঔষধি গুণও রয়েছে।

বাঁশের কোড়ল হল বাঁশগাছের কচি কাণ্ড মুকুল যার বয়স ২ সপ্তাহ হওয়ার আগে অথবা উচ্চতা ১ ফুট হওয়ার আগে সবজি হিসেবে তুলে নিতে হবে।

এর মুচমুচে স্বাদের জন্য অনেক মানুষ এটি খেতে পছন্দ করেন। এশিয়ার জাপান, কোরিয়া, চীন, থাইল্যান্ড, ফিলিপাইন, নেপাল ও ভারতে প্রচুর বাঁশ জন্মে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১