বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ভিক্ষুক নাজিম উদ্দিনের প্রশংসায় প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা করোনা দুর্গত মানুষের জন্য দান করা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নাজিম উদ্দিনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাজশাহী বিভাগের আট জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের সূচনা বক্তব্যে তিনি এ প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী ভিক্ষুক নাজিম উদ্দিনকে নিয়ে বলেন, জীবনের শেষ সঞ্চয়টুকু দান করে নাজিম উদ্দিন সারাবিশ্বে একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের মানুষের মধ্যে এখনও এই মানবতাবোধটা আছে। কিন্তু সেটা আমরা পাই যারা নিঃস্ব তাদের কাছে। অনেক সময় দেখি বিত্তশালীরা হাহুতাশ করেই বেড়ায়। তাদের মানবতাবোধ কম।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, আপনারা দেখেছেন। একজন ভিক্ষা করে খায়। একটা সাধারণ মানুষ। আগে টুকটাক কিছু করত। এখন করতে পারে না। দুর্ঘটনায় পঙ্গু হয়ে যায়। ভিক্ষা করে ১০ হাজার টাকা জমা করেছিল, থাকার ঘর ঠিক করবে বলে। তার গায়ে ভালো জামা নেই। খাবারও ঘরে ঠিকমতো নেই। সেই মানুষ তার জমানো টাকা তুলে দিয়েছেন করোনাভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্যের জন্য। 

ঝিনাইগাতির নাজিম উদ্দিনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন,  এই যে দৃষ্টান্ত স্থাপন করেছেন নাজিম উদ্দিন, তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০