সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

গ্যাস সিলিন্ডারে ইয়াবা পাচার, গ্রেফতার ২

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবা পাচারের সময় এক ট্রাক চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে শাহ আমানত সেতু এলাকা থেকে সিলিন্ডার বোঝাই ট্রাকটি আটক করা হয় বলে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান।

গ্রেফতার ট্রাক চালক মো. হোসেন (৩০) ও তার সহকারী জহির আহম্মেদের (২৪) বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।

ওসি জানান, শাহ আমনত সেতুর চেকপোস্টে ট্রাকটি থামানোর সংকেত দিলে চালক নির্দিষ্ট স্থানে না থেমে একটু দূরে গিয়ে গাড়ি থামান। এরপর চালক হোসেন ও জহির দুজনেই ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তারা।

ওসি জানান, টেকনাফের আল আল মদিনা গ্যাস হাউস থেকে ৩৮৩টি খালি সিলিন্ডার নিয়ে মিরসরাইয়ের ওমেরা গ্যাস কোম্পানিতে যাচ্ছিল ট্রাকটি। তার মধ্যে একটি সিলিন্ডারের ভেতরে ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছিল। সিলিন্ডারটি তল্লাশি করে ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে। এভাবে আগেও ইয়াবা পাচার করার কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

চালক ও তার সহকারীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31