বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ছুটি বাড়ছে ১৫ মে পর্যন্ত, ইঙ্গিত প্রধানমন্ত্রীর

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, দেশে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি চলছে। সেই ছুটি আগামী ১৫ মে পর্যন্ত বাড়াতে চাচ্ছি।

সোমবার (৪ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে ভি‌ডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ভি‌ডিও কনফারেন্সে যুক্ত হওয়া জেলাগুলো হলো: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্স সঞ্চালনা করছেন।

শেখ হাসিনা বলেন, আমরা ধীরে ধীরে কিছু শিল্প প্রতিষ্ঠান খুলে দিচ্ছি৷ যারা বের হবেন, তারা নিজে সুরক্ষিত থাকবেন, আর অপরকে সুরক্ষিত রাখবেন। আর বের হলে অবশ্যই মাস্ক পড়ে বের হবেন।

সরকারপ্রধান বলেন, রমজান মাস মানুষের সুবিধার জন্য সীমিত আকারে বাজার খোলার নির্দেশ দিয়েছি, যাতে মানুষ তার কেনাকাটা করতে পারে। আর ছোটখাটো ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান খুলতে পারবেন।

তবে লক্ষ্য রাখতে হবে বড় ধরনের জনসমাগম যাতে না হয়। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকে। বড় ধরনের জনসমাগম করা যাবে না।

তিনি আরও বলেন, আমরা করোনা সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছি, তার ফলও আমরা পাচ্ছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১