শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আইসিইউতে করোনায় মৃত সাংবাদিক খোকনের স্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন। গেল মঙ্গলবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 

তার স্ত্রী ও সন্তানরাও করোনায় আক্রান্ত হয়েছেন।প্রয়াত এই সাংবাদিকের স্ত্রী শারমিন সুলতানা রিনার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

তার অবস্থার অবনতি হলে রোববার দিবাগত রাত ২টার পর আইসিইউতে নেওয়া হয়। উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে তাকে।

এর আগে করোনাভাইরাসে মারা যাওয়া দেশের প্রথম সাংবাদিক হুমায়ুন কবির খোকনকে নিয়ে মর্মস্পর্শী স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী শারমিন সুলতানা রিনা।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এই স্ট্যাটাস দেন তিনি।

তিনি লিখেছেন, ‘ঘুম আসেনা চোখ বন্ধ করলেই কেঁপে কেঁপে উঠি। হাত পা ঠান্ডা হয়ে যায়। মাথার উপরের ছাদটা সরে গেছে। পৃথিবীর সমস্ত বেদনায় ভারাক্রান্ত আমি অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছি। কি হবার কথা ছিল কি হলো? খুব কি তাড়া ছিল তোমার এভাবে আমাদের সবাইকে নিঃস্ব করে চলে যাবার? আমাকে কিছু বলেও গেলেনা। আমি আমাকে কি দিয়ে সান্তনা দেবো? মাকে কে দেবে সান্তনা? তোমার সন্তানদের এতটা প্রশ্রয় আর কে দেবে? দুটো পরিবারের মধ্যমণি তুমি গার্জিয়ান তুমি। আজ সবার চোখে যে অশ্রুধারা কে মুছিয়ে দেবে। কোনও সমস্যা হলে কে দাড়াবে আর? এই সাংবাদিক কেমন করে এভাবে চলে যেতে পারলে তুমি?’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১