বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

১০ ঘণ্টার মধ্যে বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের জেরে সরকার সাধারণ ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়িয়েছে। ছুটি কার্যকর থাকবে ১৬ মে পর্যন্ত।

তবে এবারের ছুটি চলাকালে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ এ সম্পর্কিত এক আদেশ জারি করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ওই প্রস্তাবগুলো প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এক উপজেলার মানুষ অন্য উপজেলা বা জেলায় যেতে পারবে না। সাধারণ ছুটি চলাকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।

আদেশে বলা হয়েছে, ঈদুল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ওই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।

সংক্রমণের হার বাড়তে থাকায় সরকার এরই মধ্যে লকডাউনের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।

একই আদেশে বলা হয়, ঈদ উপলক্ষে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাধারণ ছুটির সময় এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০