বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে শিশুসহ আরো ৪ জন করোনাক্রান্ত, মোট আক্রান্ত ৪৮

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুসহ জেলার রামগঞ্জ, কমলনগর ও রায়পুরে আরো চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটিতে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত চারজনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। মঙ্গলবার (০৫ মে) জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে রামগঞ্জের কাঞ্চনপুর এলাকায় পিতা-পুত্রসহ ২ জন, কমলনগরে একজন ও প্রথমবারের মতো রায়পুর উপজেলার সোনাপুরে ১৩ বছর বয়সের এক শিশুর শরীরে করোনাভাইরাস পজেটিভ রির্পোট পাওয়া যায়। এনিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪৮ জনে পৌঁছালো।

এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কমলনগরের তিনজনসহ ৫ জন। করোনাভাইরাসে পজেটিভ হওয়া নতুন চারজনের ব্যাপারে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে আইসোলেশনে রয়েছেন বর্তমানে ৪ জন, কোয়ারেন্টাইনে আছে বর্তমানে এক হাজার ৩৯৪ জন।

তবে সাধারণ মানুষ সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে হাটবাজারে, পাড়া-মহল্লায়, দোকানপাটে গায়ে গা লাগিয়ে চলাফেরা করতে দেখা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১