বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আইসিইউতে করোনা রোগীকে যৌন নিপীড়ন!

এক্সক্লুসিভ ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত আইসিইউতে ভর্তি ৪৪ বছর বয়সী পুরুষ রোগীকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।

শুক্রবার (০১ মে) ভারতের মুম্বাই সেন্ট্রাল এলাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ৩৪ বছরের ওই চিকিৎসকও পুরুষ। যৌন নিপীড়নের অভিযোগে ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মুম্বাই সেন্ট্রাল এলাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের ভিতরে এই ঘটনা ঘটে। তবে অভিযুক্ত ডাক্তার এখন কোয়ারেন্টিনে। তাই তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। কোয়ারেন্টিন শেষ হলেই গ্রেপ্তার করা হবে। আর অভিযুক্ত ডাক্তারের নামও প্রকাশ করেনি তারা।

খবরে বলা হয়েছে, অভিযুক্ত ডাক্তার ঘটনার মাত্র একদিন আগে হাসপাতালটিতে যোগদান করেছেন। তার বিরুদ্ধে রোগীকে অনুপযুক্তভাবে স্পর্শ করার অভিযোগ আনা হয়েছে। রোগী এই ঘটনাটি সিনিয়র ডাক্তারকে জানানোর সাথে সাথে তারা মুম্বাই পুলিশকে খবর দেয়।

পুলিশ জানিয়েছে যে, কভিড-১৯ রোগীর সংস্পর্শে আসায় তারা অভিযুক্ত ডাক্তারকে গ্রেপ্তার করেনি। পরিবর্তে তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টিন করা হয়েছে। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হলেই গ্রেপ্তার করা হবে।

এদিকে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩৭৭ (অপ্রাকৃত অপরাধ), ২৬৯ (কাজে অবহেলা) এবং ২৭০ (সংক্রামক রোগ ছড়িয়ে দিয়ে জীবন বিপন্ন করা) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, অভিযুক্ত ওই ডাক্তার তার প্রথম দিন ডিউটিতে ছিলেন। আগের দিন যোগ দিয়েছিলেন। অসদাচরণের তথ্য প্রাপ্তির পর প্রোটোকল অনুসারে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়া হয় এবং ওই চিকিৎসককে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০