মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
ছবি : সংগ্রহিত

মদের দোকানের ভিড় সামলাতে ভারতীয় পুলিশের লাঠিচার্জ

আন্তর্জাতিক ডেস্ক :

৪২ দিন পর খুলছে মদের দোকান, তাই মদ কেনার জন্য হুমড়ি খেলে পড়েছিল ক্রেতারা। ভিড় যে হবে তা আগে থেকেই ধারণা করা হয়েছিল ভারতীয় সরকারের পক্ষ থেকে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে নিয়ম মেনে দোকানে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু কে শোনে কার কথা। ভিড় সামলাতে লাঠি চার্জ করতে হয়েছে কলকাতা পুলিশকে।

সোমবার থেকে ভারতজুড়ে মদের দোকান খোলায় অনুমতি দেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছিল, দোকান খুলতে হলে পালন করতে হবে নির্দেশনা। 

প্রধান দুটি শর্ত ছিল, মদের দোকানের সামনে পাঁচজনের বেশি জড়ো হওয়া যাবে না এবং একজনের থেকে আরেক জনের দূরত্ব থাকতে হবে ছয় ফুট।

যদিও কলকাতার কালীঘাট ফায়ার স্টেশনের পাশে থাকা একটি মদের দোকানের চিত্রটা ছিল পুরাই ভিন্ন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পড়েন কয়েকশ মানুষ। সামাজিক দূরত্ব তো অনেক দূরের কথা। ছিল একজনের ঘাড়ে আর একজন উঠে পড়ার মতো অবস্থা।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় কালীঘাট থানার পুলিশ। লাঠি চালিয়েও ভিড় কমাতে পারেনি প্রশাসন। পরিস্থিতি বেগতিক দেখে মালিককে দোকান বন্ধ করতে বলে দেয় পুলিশ।

একই রকম চিত্র ছিল ভারতের বিভিন্ন রাজ্যে। সামাজিক দূরত্ব না মেনেই মদ পেতে ভিড় করেছেন ক্রেতারা।

দোকান খোলার পর কর্ণাটকে একদিনেই মদের বিক্রি হয়েছে ৪৫ কোটি টাকার ওপরে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১