সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সাংসদ হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা-৫ আসনের সাংসদ (এমপি) হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

হাবিবুর রহমান মোল্লার ছেলে শ্যামল মোল্লা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

ছেলে শ্যামল মোল্লা বলেন, বাবাকে গত ২৭ এপ্রিল বার্ধক্যজনিত কারণে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার আর উন্নতি না হওয়ায় আজ সকালের দিকে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা স্ত্রী, তিন ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। এই প্রবীণ নেতা ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন হাবিবুর রহমান মোল্লা, কিন্তু পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০০১ সাধারণ নির্বাচনে একই আসন থেকে জাতীয়তাবাদী দলের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান হাবিবুর রহমান মোল্লা। ২০০৮ সাধারণ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন।

এদিকে হাবিবুর রহমান মোল্লা ২০১৪ ও ২০১৮ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930