আকাশবার্তা ডেস্ক :
দেশে নতুন করে ৭০৬ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২৪২৫ জনে ।
বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।
ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৩৮২টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৩টি।
দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৯১০ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নাসিমা সুলতানা বলেছেন, মৃত্যুর তথ্য পরে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।