মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ঘুমন্ত শ্রমিকদের ওপর দিয়ে চলে গেল ট্রেন, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনায় পুরো বিশ্বের মত ভারতজুড়েও চলছে লকডাউন। আর এ সময় রাস্তায় কোন যানবাহন না থাকায় পায়ে হেঁটে নিজেদের বাড়ি ফিরছিলেন মধ্যপ্রদেশের ২১ জন শ্রমিক।

এদের মধ্যে শুক্রবার (৮ মে) সকালে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে মালবাহী ট্রেনে কাটা পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২১ জন পরিযায়ী শ্রমিকের একটি দল রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। পরে ক্লান্ত হয়ে করমাদের কাছে রেললাইনের ওপরই ঘুমিয়ে পড়েন তারা।

পরে শুক্রবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় মালবাহী একটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়।

রেলমন্ত্রী জানান, শ্রমিকদের রেললাইনের ওপর শোয়া অবস্থায় দেখতে পেয়ে চালক ট্রেন থামানোর চেষ্টা করে ব্যর্থ হন।

তিনি বলেন, ভোরে ট্র্যাকের ওপর কয়েকজন শ্রমিককে দেখতে পেয়ে মালবাহী ট্রেনের লোকো পাইলট ট্রেন থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেটি করতে পারেননি। পরে বদলাপুর ও করমাদ স্টেশনের মাঝামাঝি পারভানী-মনমাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এদিকে আহতদের উদ্ধার করে আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ দুর্ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরেক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মহারাষ্ট্রের আওরঙ্গবাদে রেল দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। রেলমন্ত্রী শ্রী পীযুষ গোয়ালের সঙ্গে কথা হয়েছে। তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এ কার্যক্রমে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১