মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

স্ত্রীকে ডিভোর্স দিয়ে ২৫০ বছরের রেকর্ড ভাঙলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক :

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ ফিরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাকে হারিয়েই পেলেন খুশির সংবাদ। সদ্য বাবা হয়েছেন বরিস। এবার বউয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ সম্পন্ন করে ভাঙলেন ২৫০ বছরের রেকর্ড।

২৫০ বছর পর ব্রিটিশ ইতিহাসে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, যিনি পদে থাকাকালীন স্ত্রীকে ডিভোর্স দিলেন।

১৯৯৩ সালে প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইন আওয়েনের সঙ্গে বিবাহবিচ্ছেদের মাত্র ১২ দিনের মধ্যে ম্যারিনা উইলারকে বিয়ে করেন বরিস। ম্যারিনার বাবা একজন সাংবাদিক এবং তার মা ভারতীয় বংশোদ্ভূত। ইউরোপীয় এক স্কুলে একসঙ্গে পড়াশোনাও করেছিলেন জনসন ও উইলার। জনসন ও উইলারের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

২০১৮ থেকে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছিল। ২ বছর পর তা শেষ হল।

উইলারের সঙ্গে ডিভোর্সের ফলে এবার প্রেমিকা তথা বাগদত্তা ক্যারি সাইমন্ডসকে বিয়ের রাস্তায় কোনও বাধা রইল না জনসনের। গত ২৯ এপ্রিল লন্ডনের এক হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন বরিস জনসনের প্রেমিকা ক্যারি।

জনসনের আগে ১৭৬৯ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালীন স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন অগাস্টাস ফিটজরয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১