মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সৌদি বাদশাহর ছেলে প্রিন্স ফয়সাল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :

প্রয়াত সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের ছেলে প্রিন্স ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) এমনটা দাবি করেছে।

তারা জানিয়েছে, মার্চ মাসের শেষের দিকের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হিউম্যান রাইট ওয়াচ জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ প্রিন্স ফয়সাল বিন আব্দুল্লাহ আল সৌদকে এক মাস ধরে আটকে রেখেছে এবং তখন থেকেই তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে।

প্রিন্স ফয়সালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা একটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি শনিবার জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ হয়ত জোরপূর্বকভাবে দেশটির সাবেক রাজা আব্দুল্লাহর পুত্র প্রিন্সকে গুম করে রেখেছে।

সৌদি যুবরাজ ফয়সাল বিন আব্দুল্লাহ আল সৌদি দেশটির মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান ছিলেন।

এইচআরডাব্লিউর মধ্যপ্রাচ্য বিষয়ক উপ পরিচালক মাইকেল পেইজ বলেছেন, চারদিকে ব্যাপক সমালোচনা সত্ত্বেও বিতর্কিত যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে সৌদি কর্তৃপক্ষের বেআইনি আচরণ বেড়েই চলেছে।

এখন সৌদি আরবে শত শত ব্যক্তিকে বিনা কারণে আটকে রাখা ব্যক্তিদের নামের তালিকায় যুবরাজকে ফয়সালকেও আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে, ২০১৭ সালেও তথাকথিত দুর্নীতিবিরোধী অভিযানের সময় রিয়াদের একটি বিলাসবহুল হোটেল থেকে ফয়সাল গ্রেপ্তার হন। পরে অবশ্য সৌদি রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক এই প্রধানকে ছেড়ে দেওয়া হয়।

হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদন নিয়ে সৌদি কর্তৃপক্ষের তরফে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

গত মার্চে সৌদির ডি-ফ্যাক্টো নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হয়।

যুবরাজ সালমানের এই ধরপাকড় অভিযানে কিছুদিন আগে সৌদি রাজপরিবারের প্রভাবশালী সদস্য ও বাদশাহ সালমানের সবচেয়ে ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজ এবং সাবেক ক্রাউন প্রিন্স ও দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফকেও গ্রেপ্তার করা হয়।

পর্যবেক্ষকরা বলছেন, বাবা সৌদি বাদশাহ সালমানের মৃত্যুর পর ক্ষমতার পথ কণ্টকমুক্ত করতে যুবরাজ ক্রাউন প্রিন্স সালমান এই অভিযান শুরু করেছেন। তিনি ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই দফায় দফায় এই গ্রেপ্তার ও দমনাভিযান চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১