বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আরও বাড়তে পারে সাধারণ ছুটি!

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনার প্রকোপ বৃদ্ধিতে সাধারণ ছুটিও আরও বাড়তে পারে। আসন্ন ঈদুল ফিতর, করোনার প্রাদুর্ভাব সব কিছু মিলিয়ে টানা সেই ছুটি বাড়তে পারে ৩০ মে পর্যন্ত।

এদিকে এবারের ঈদের জন্য ১০ দিন ছুটি দেওয়ার চিন্তা করছে সরকার। পূর্ব নির্ধারিত সরকারি দিনপঞ্জিতে ঈদের সম্ভাব্য তারিখ ধরা আছে ২৫ মে। সে হিসেবে ঈদের ছুটি হতে পারে ২১ থেকে ৩০ মে পর্যন্ত।

প্রসঙ্গত, করোনা মহামারির কারণে দেশে গত ২৬ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত টানা সাধারণ ছুটি চলছে। তবে এবারের ছুটি বাড়ানোর বিষয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাধারণ ছুটি এবং ঈদ ছুটি সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা। সেই প্রস্তাবে ছুটি আরো বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে ছুটির বিষয়ে সিদ্ধান্ত কেমন ও কবে হবে? জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, চলতি ছুটি শেষ হতে আরো কয়েক দিন লাগবে। আশা করি বৃহস্পতিবারের মধ্যেই সাধারণ ছুটি ও ঈদের ছুটির বিষয়ে সিদ্ধান্ত হবে।

তবে ঠিক কত দিন ঈদের ছুটি হবে তা নির্দিষ্টভাবে বলতে তিনি রাজি হননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১