সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

৫০ লাখ পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস মহামারীর মধ্যে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। প্রতি পরিবারে চারজন সদস্য ধরে এই নগদ সহায়তার সুবিধা পেয়েছে প্রায় দুই কোটি মানুষ। এ জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১ হাজার ২৫০ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এছাড়া একই সময় তিনি স্নাতক ও সমমান পর্যায়ের ২০১৯ সালের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণের কার্যক্রমও উদ্বোধন করেন।

রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, দোকান কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোল্ট্রি খামারের শ্রমিক, পরিবহন শ্রমিক ও হকারসহ নিম্ন আয়ের নানা পেশার মানুষের নাম এসেছে এই তালিকায়।

এর আগে করোনা পরিস্থিতি নিয়ে জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সকালে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ঈদের আগে কর্মহীন মানুষের কাছে নগদ অর্থ পৌঁছে দেয়া হবে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫০ লাখ পরিবার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930