শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ঈদের আগেই এসএসসি’র ফল, জানা যাবে যেভাবে

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে অনলাইনে।

বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অনলাইনে ফলাফল পেতে হলে ফল প্রকাশের পর মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) যেতে হবে। সেখানে পরীক্ষার্থীর রোল নম্বর ও পরীক্ষার বছর, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল পাওয়া যাবে।

ওই ওয়েবসাইটে গেলে একটি ছক সম্বলিত ঘর আসবে, সেখানে প্রথমে কোন পরীক্ষা, পরীক্ষার বছর, তারপর বোর্ড সিলেক্ট করতে হবে। এরপর তার নিচে রোল নম্বর এবং তারও নিচে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর সেটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরই জানা যাবে ফলাফল।

সাধারণত পরীক্ষার ফল ঘোষণার পর ওয়েবসাইটে অধিক ট্রাফিক আসায় ফলাফল জানতে দেরি হতে পারে। তবে এবার বিকল্প হিসেবে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এজন্য যে কোনও মোবাইল ফোন অপারেটর থেকে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো COM (কুমিল্লা), MAD (মাদ্রাসা), DHA (ঢাকা বোর্ড), RAJ (রাজশাহী), JES (যশোর), CHI (চট্টগ্রাম), BAR (বরিশাল), SYL (সিলেট), DIN (দিনাজপুর)।

যেমন, কেউ ঢাকা শিক্ষাবোর্ড থেকে XXXXXX রোল নাম্বার নিয়ে এসএসসি পরীক্ষা দিলে তার এসএমএসটি হবে SSC DHA XXXXXX 2020।

এদিকে দাখিল পরীক্ষার ফলাফল জানতে DHAKIL লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। পরে ফিরতি এসএমএসেই জানা যাবে ফলাফল।

এবারে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০