বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জে এবং ওয়াপদা অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন আন্ডারঘর নামকস্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় কমলা বেগম (৫০) নামের এক বৃদ্ধা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত কমলা বেগম হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের বড় বাড়ির আবু তাহের প্রকাশ আবুল হোসেনের স্ত্রী।

অপরদিকে, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের রামগতি-লক্ষ্মীপুর সড়কের ওয়াপদা অফিস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসরাফিল (৪৮) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় একটি ইটভাটার মালিক।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন জানান, ইসরাফিলের দুই ছেলে ঢাকায় থাকে। তারা আসলে মরদেহ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, নিহতের কারো অভিযোগ না থাকায় দাপন করতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। চালক মটরসাইকেলটি রেখে পালিয়ে যাওয়ায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে মটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১