বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

রায়পুরে করোনা উপসর্গে একজনের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে করোনা উপসর্গ নিয়ে মোজাম্মেল হোসেন মোহন (৬৫) নামের এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। শনিবার সকালে বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

মোজাম্মেল হোসেন মোহন কাঞ্চনপুর এলাকার মৃত মোহাম্মদ উল্যার ছেলে ও সাবেক রেলওয়ে কর্মকর্তা।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকা থেকে আসার পরই প্রচন্ড জ্বর, সর্দি কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভূগছিলেন। তিনদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হয়ে শনিবার সকালে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, কয়েকদিন আগে আমি তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য চট্টগ্রাম পাঠিয়েছি। কিন্তু রিপোর্ট শুক্রবার পর্যন্ত আসেনি। এর মধ্যেই তার শ্বাসকষ্ট, জ্বর ও গলাব্যথা বেড়ে যায় এবং তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা খবর দিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০