রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

জীবাণুনাশকে মরে না করোনা, উল্টো স্বাস্থ্যঝুঁকি!

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস মুক্ত হতে জীবাণুনাশক ছিটিয়ে ভাইরাসটিকে ধ্বংস করা যাবে না বরং স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জীবাণুনাশকে নতুন এই ভাইরাসটি আদৌ ধ্বংস হয় না বলে শনিবার (১৬ মে) আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্মুক্তস্থান জীবাণুমুক্তকরণ বিষয়ক এক প্রতিবেদনে একইসাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বরং এই জীবাণুনাশক ছেটানোর ফলে মারাত্মক ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

সংস্থাটি জানায়, স্প্রে বা ধোঁয়া জাতীয় কিছু ছিটিয়ে খোলা স্থানগুলো যেমন, রাস্তাঘাট বা বাজারে থাকা করোনাভাইরাস ধ্বংস করা সম্ভব নয়। কেননা, ধুলা-ময়লা জীবাণুনাশককে সম্পূর্ণই নিষ্ক্রিয় করে ফেলে। এমনকি, জৈব পদার্থ যদি নাও থাকে তবুও রোগজীবাণু নিষ্ক্রিয় করতে যতটুকু সংস্পর্শ সময়ের প্রয়োজন তা রাসায়নিক স্প্রে করার মাধ্যমে পর্যাপ্ত নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, রাস্তা ও ফুটপাত কোভিড-১৯ “সংক্রমণের সংরক্ষণাগার” হিসেবে বিবেচিত নয়। তাছাড়া খোলা জায়গায় স্প্রে করার মধ্যদিয়ে মানবস্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে।

এছাড়া, কোনো অবস্থাতেই আক্রান্ত ব্যক্তির ওপর জীবাণুনাশক না ছেটানোর জন্য জোর দিয়েছে সংস্থাটি।

সংস্থাটির মতে, এটি শারীরিক ও মানসিক দিক থেকে ক্ষতিকারক হতে পারে এবং এটি সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ থেকে ভাইরাস সংক্রমণ ঠেকাতে পারে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১