বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

এ মাসেই দেখা যাবে পদ্মাসেতুর সাড়ে ৪ কি.মি

আকাশবার্তা ডেস্ক :

স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এখন পদ্মাসেতু। দ্রুত এগিয়ে চলছে এর নির্মাণকাজ। গাড়ি ও ট্রেনে চড়ে পদ্মা পাড়ি দেয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিবে দ্রুতই। আগামী সপ্তাহে জাজিরা প্রান্তে বসছে ৩০তম স্প্যান। এতে দেখা যাবে স্বপ্নের পদ্মাসেতুর সাড়ে চার কিলোমিটার।

শনিবার (২৩ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতুর (মূল সেতু) নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

তিনি জানান, ২৬ ও ২৭ নম্বর পিলারের উপর বসানো হবে ৩০তম স্প্যানটি। এরই মধ্যে স্প্যানটি ট্রাসের পেইন্টিং শেষ হয়েছে। বাকি আছে হ্যান্ডরেল, স্টেয়ার, ব্যালেন্স লোড স্থাপনের কাজ, সেটাও পুরোদমে চলছে। সব কিছু ঠিক থাকলে ৩০ মে’র এই স্প্যান বসানো হবে।

নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের আরও জানান, জুনের মাঝামাঝি ৩১তম স্প্যান বসানোর সম্ভাবনা রয়েছে। সে প্রস্তুতিও পুরোদমে চলছে।

সেতুর উপরের তলায় রোডওয়ে স্ল্যাব বসবে ২৯১৭টি। নিচতলায় বসবে ২৯৫৯টি। এরইমধ্যে তৈরি হয়ে গেছে ২৭২৭টি রোডওয়ে স্ল্যাব। শুক্রবার পর্যন্ত ৫৫৭টি বসানো হয়েছে।

আব্দুল কাদের আরো জানান, ৩১তম স্প্যান শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেলের মাঝে ৩০ ও ৩১ নম্বর পিলারের কাছে রয়েছে। এখন এর পেইন্টিং চলছে। এ দুটি স্প্যান বর্ষার আগে বসানো সম্ভব হলে জাজিরা প্রান্তের সব স্প্যান বসানো শেষ হবে।

এরপর মাওয়া প্রান্তের ১০টি স্প্যান বসানো বাকি থাকবে। মাওয়া প্রান্ত মূল নদীতে হওয়ায় চর জাগার আশঙ্কা থাকবে না। আশা করছি পদ্মাসেতুর কাজ দ্রুতই শেষ করা যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০