শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ঈদের নামাজ নিয়ে আজহারীর ভিডিও ভাইরাল

আকাশবার্তা ডেস্ক :

ঈদের নামাজ ঈদগাহ ছাড়া জায়েজ হয় কিনা এ বিষয়ে আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২১মে) দিনগত রাত পৌনে ১০টায় মালয়েশিয়া থেকে ফেসবুক লাইভে মাহে রমজান, যাকাতের গুরুত্ব ও ঈদের জামায়াত নিয়ে এক ঘণ্টারও বেশি সময় আলোচনা করেন তিনি।

বক্তব্যটি মিজানুর রহমান আজহারীর অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ সম্প্রচারিত হয়।

আজহারী তার বক্তব্যে বলেন, যেহেতু করোনা পরিস্থিতির কারণে এখন গোটা বিশ্ব লকডাউন চলছে। ক্রাইসিস মুমেন্ট (সংকটময় মুহূর্ত)। গোটা বিশ্ববাসী এখন আতংকিত। গোটা বিশ্বের মানুষ এখন খুব বিপদের মধ্যে আছে।

ফলে আমাদের মসজিদগুলো এখন বন্ধ। নামাজগুলো আমাদের ঘরে পড়তে হচ্ছে। এমনকি জুমার সালাতও মসজিদে আদায় করতে পারছি না। জুমার সালাতের পরিবর্তে জোহরের সালাত আদায় করতে হচ্ছে। এই পরিস্থিতিতে আর দুই দিন পরেই আমরা ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি।

বক্তব্যে মিজানুর রহমান আজহারী বলেন, বিগত যেকোনো বছরের ঈদের তুলনায় এই বছরের ঈদটি সম্পূর্ণ ব্যতিক্রম। কেননা এই মহামারীকালীন ঈদের সালাত জামায়াতে আদায় করা সম্ভব নাও হতে পারে।

ভিডিওতে করোনা পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে ও সুস্থতা বজায় রাখতে তিনি ঈদের সালাত একা বা ঘরে আদায় কিংবা সর্বোচ্চ কয়েকজন মিলে ঈদের জামায়াত পড়ার পরামর্শ দেন তিনি।

মিজানুর রহমান আজহারী বলেন, ঈদের নামাজে আজান ও ইকামাত দেয়ার প্রয়োজন নেই। ঈদের নামাজে অতিরিক্ত কিছু তাকবির দিতে হয়।

অতিরিক্ত তাকবিরের বর্ণনা দিয়ে আজহারী বলেন, মাজহাব ভেদে তাকবিরের সংখ্যার পার্থক্য রয়েছে। হানাফি মাজহাবে ছয়টি অতিরিক্ত তাকবির দেয়া হয়ে থাকে। প্রথম রাকআতে তিনটি দ্বিতীয় রাকাআতে তিনটি। শাফিঈ মাজহাবে ১২টি অতিরিক্ত তাকবির দিতে হয়।

সেক্ষেত্রে প্রথম রাকআতে সাতটি ও দ্বিতীয় রাকআতে পাঁচটি। হাম্বলি আর মালিকি মাজহাবে ১১টি অতিরিক্ত তাকবির দেয়া হয়ে থাকে।

প্রথম রাকাআতে ছয়টি আর দ্বিতীয় রাকাআতে পাঁচটি। তবে বাংলা ভাষাভাষীরা মূলত হানাফি মাজহাবের অনুসারী হয়ে থাকে। সেক্ষেত্রে ছয় তাকবিরই পড়ার পরামর্শ দেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১