সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ঈদের একদিনেই আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড দেশে

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে ঈদের আগের দিন দুপুর থেকে ঈদের দিন দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় দুই হাজার মানুষ।

সোমবার (২৫ মে) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত একদিনে দেশে এক হাজার ৯৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৫৮৫ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত একদিনে মারা গেছেন আরো ২১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫০১ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৮৭৩। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ১৩ হাজার ৯৭৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৩ লাখ ৯ হাজার ৩৬৫ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930