শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

র‍্যাব কার্যালয়ে ডাক, ক্ষমা চাইলেন নোবেল

বিনোদন ডেস্ক :

বিগত কয়েক দিন যাবত মাইনুল আহসান নোবেলের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ থেকে নানা বিতর্কিত মন্তব্য করা হয়েছে। সিনিয়র শিল্পীদের হেয় করে মন্তব্য করেছেন।

আবার ভিডিওতে এসে বলেছেন তার পেজ হ্যাকড হয়নি। তিনি নিজেই এটি করেছেন। এবার নিজের এই আচরণের জন্য ক্ষমা চাইলেন নোবেল। তবে এমনি এমনি ক্ষমা চাননি তিনি।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম নিজের ব্যক্তিগত প্রোফাইলে একটি পোষ্টে লিখেন, সম্মানিত নেটিজেনস্, ঈদ মোবারক।

মি: নোবেলম্যানকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, আর বোধহয় দরকার নেই। উনি আমাদের দেশের একজন প্রখ্যাত কন্ঠশিল্পী; যিনি কি-না আমাদের প্রতিবেশী দেশেও ব্যাপক জনপ্রিয়।

নোবেলম্যান তার নিজস্ব ফেসবুক পেইজ Noble Man এ সম্প্রতি যা বলেছেন তা ওনার আসন্ন নতুন গান ‘তামাশা’ কে প্রমোট করার জন্য। কাউকে কষ্ট দেয়াটা ওনার উদ্দেশ্য ছিল না।

তারপরও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে উনি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছেন। এটিই ওনার বক্তব্য।

আমরা র‍্যাব-২ এর পক্ষ থেকে উনাকে ডেকেছি এবং উনি স্বেচ্ছায় আমাদের কাছে এসে ওনার উপরোক্ত বক্তব্যটি পেশ করেছেন। আসুন আগের মতোই আমরা নোবেলের গানে মাতোয়ারা হয়ে যাই।

ওই পোস্ট শেয়ার করে নোবেল লিখেছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে RAB 2 এর Monir Zaman ভাইয়ের কাছে নিম্নলিখিত বক্তব্য পেশ করেছি। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ‘তামাশা’ গানটি শোনার আমন্ত্রণ।

কদিন আগে নোবেল লিখেন, দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই। তোমার মনের ভেতর – অনুপম রায় (National Award winner)। আগুনপাখি – শান্তনু মৈত্র (National Award winner)।

তোমাদের লেজেন্ড গত দশ বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্টস্ সেকশানে জানাও। থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।

এই স্ট্যাটাসের পর থেকেই নোবেলের উপরে ক্ষোভে ভেঙে পড়েন সঙ্গীতপ্রেমী শ্রোতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮