বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ
ফাইল ছবি।

দেশে ২২ মৃত্যু, আক্রান্ত বেড়ে ৩৮২৯২

আকাশবার্তা ডেস্ক :

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ৫৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরো ২২ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৫৪৪ জন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, বর্তমানে দেশের ৪৮টি ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় এসব ল্যাবে মোট ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর সঙ্গে আগের দিনের নমুনাসহ মোট পরীক্ষা হয়েছে ৮ হাজার ১৫টি নমুনা।

তিনি আরও বলেন, পরীক্ষাকৃত নমুনাগুলোর মধ্যে সংগ্রহ করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪১ জনের। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ২২ জন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত দেশে শনাক্তকৃত মোট রোগীর সংখ্যা ৩৮ হাজার ২৯২ জন এবং মোট মৃতের সংখ্যা ৫৪৪ জন। শনাক্তকৃতদের মধ্যে গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।

এর আগে মঙ্গলবার ১ হাজার ১৬৬ জন শনাক্ত ও ২১ জনের মৃত্যুর তথ্য দেয় অধিদপ্তর। অবশ্য ওইদিন পরীক্ষাও তুলনামূলক কম হয়েছিল।

এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৮৭৬ জন। এছাড়া সেখানে মারা গেছেন ৪ হাজার ৩৪৬ জন। শনাক্তকৃত রোগীর সংখ্যা বিবেচনায় দেশটি এখন ১০ নম্বরে অবস্থান করলেও একদিনের শনাক্তকৃত রোগীর সংখ্যা বিবেচনায় অবস্থান করছে চার নম্বরে।

এদিকে বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৬ লাখ ৯৮ হাজার ২৪০ জনের শরীরে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ৫২ হাজার ৪৬০ জন। আক্রান্তদের মধ্যে ২৪ লাখ ৪৩ হাজার ৭০৯ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

করোনায় সবচেয়ে টালমাটাল যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৭ লাখ ২৫ হাজার ২৭৫ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫৭২ জন। তবে সেখানে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৭৬ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০