রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

একদিনে দেশে ২২ মৃত্যু, পুরুষই ২০ জন!

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরো এক হাজার ৫৪১ জন। এ নিয়ে মোট আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৩৮ হাজার ২৯২ জন।

এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২২ জন। এ নিয়ে মোট মারা গেছেন ৫৪৪ জন।

বুধবার (২৭ মে) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এসময় বুলেটিনে আরও ভয়ঙ্কর তথ্য দেন তিনি। জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২২ জন। যাদের মধ্যে ২০ জন পুরুষ এবং ২ জন মহিলা।

এদের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রামে ১০ এবং সিলেটে দুই জন করে মারা গেছেন।

নাসিমা আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৪৮টি ল্যাবে ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো এক হাজার ৫৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৩৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৭ হাজার ৯২৫ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৪৭৬। এছাড়া আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৯৮ হাজার ৬৫০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৪ লাখ ৪৩ হাজার ৮০৩ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১