মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এক দশকে ধনী বৃদ্ধির হারে শীর্ষে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

গত এক দশকে বাংলাদেশে দ্রুত হারে ধনী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির এ হার বিশ্বে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ- এক্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠেছে। ‘আ ডিকেড অব ওয়েলথ’ শীর্ষক গবেষণায় দেখা গেছে যে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত গত ১০ বছরে দেশে ধনীর সংখ্যা গড়ে ১৪.৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। খবর ওয়েলথ-এক্স ও ভিএন এক্সপ্রেসের।

ধনীর সংখ্যা বৃদ্ধির হারের দিক দিয়ে গত দশকে বিশ্বের বহু বড় অর্থনীতিকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ধনীর সংখ্যা বৃদ্ধির হারের দিক দিয়ে বাংলাদেশ তথা এশিয়ার অবস্থান চোখে পড়ার মতো। ওয়েলথ-এক্স বলছে, ধনীর সংখ্যা বৃদ্ধির হারের দিক দিয়ে প্রথম ১০টি দেশের মধ্যে ৬টিই এশিয়ার।

এই তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। এরপরই রয়েছে ভিয়েতনাম। এই দেশটিতে গত ১০ বছরে গড়ে ১৩.৯ শতাংশ হারে ধনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ও ভিয়েতনামে তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী ও আঞ্চলিক উৎপাদন বৃদ্ধির কারণে অর্থনৈতিক প্রসার ঘটেছে। আর তাই বেড়েছে ধনীর সংখ্যাও।

শীর্ষ ১০ এর ওই তালিকায় বাংলাদেশ ও ভিয়েতনামের পর তৃতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটিতে ধনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৩.৫ শতাংশ হারে। এছাড়া কেনিয়ায় ১৩.১ শতাংশ, ফিলিপাইনে ১১.৯ শতাংশ, থাইল্যান্ডে ১০.৬ শতাংশ, নিউজিল্যান্ডে ৮.৭ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৮.২ শতাংশ, পাকিস্তানে ৭.৫ শতাংশ এবং আয়ারল্যান্ডে ৭.১ শতাংশ হারে ধনীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১