সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দেশে তৈরি যে ওষুধে আটদিনে ২৮ করোনা রোগী সুস্থ

স্বাস্থ্য ডেস্ক :

মহামারি আকারে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় একমাত্র আশার আলো দেখাচ্ছে দেশে তৈরি ওষুধ ফেভিপিরাভি। এই ওষুধ ব্যবহারে মাত্র আটদিনে ৩০ জন রোগীর মধ্যে ২৮ জনই সুস্থ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে রাজধানীর একটি হোটেলে করোনা নিয়ে অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে এ তথ্য জানান বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান চিকিৎসা মেজর জেনারেল আজিজুল ইসলাম।

তিনি বলেন, ওষুধটি এরইমধ্যে বিএমআরসি এবং ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত প্রটোকল দিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে। যেখানে ৩০ জন করোনা আক্রান্ত এয়ার ফোর্সের মিশনগামী অফিসারদের ফেভিপিরাভি খাওয়ানোর আট দিনের মধ্যে ২৮ জনের নেগেটিভ ফল এসেছে।

এদিকে সশস্ত্র বাহিনীই প্রথম করোনা চিকিৎসায় এই ফেভিপিরাভি ব্যবহার শুরু করে। এ ওষুধ আশার আলো দেখাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই ওষুধ ৯১.৬ শতাংশ পর্যন্ত কাজ করছে।

তিনি আরো বলেন, করোনাকে ভয় নয়, নিয়ম মেনে চিকিৎসা নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া দেশে একদিনে মারা গেছেন ১৫ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930